এই গরমের দিনে যে কোন পোশাকই একবার পড়লে বাজে গন্ধ হয়ে যায় কাপড়ে। বিশেষ করে মোজায়!
ব্যাচেলরদের পক্ষে রোজ রোজ কাপড় ধুয়ে ইস্ত্রি করা অসম্ভব। কাপড় অনেকদিন আলমারিতে রাখলেও গন্ধ হয়। আবার এমন অনেক কাপড়ই আছে যেগুলো বেশী ধুলে নষ্ট হয়ে যায়। কী করবেন? কাপড় থেকে বাজে গন্ধ দূর করার দারুণ এক গোপন কৌশল শিখে নিন আজ। এত সহজ যে ম্যাজিকের চাইতেও বিস্ময়কর মনে হবে!
যা করবেন...
-বাইরে থেকে এসে প্রথমেই ঘামে ভেজা কাপড়টিকে শুকিয়ে নিন। সবচাইতে ভালো হয় রোদে শুকিয়ে নিলে। রাতের বেলা হলে ফ্যানের নিচে শুকিয়ে নিন।
-এবার একটি প্লাস্টিক বা কাগজের বক্সে কাপড়টি রাখুন। চাইলে ভাঁজ করেই রাখতে পারেন।
-এই বক্সের মাঝে রাখুন ২/১ প্যাকেট টি-ব্যাগ। চাইলে ব্যবহার করা টি-ব্যাগ ধুয়ে শুকিয়ে এখানে ব্যবহার করতে পারেন।
-একটি ছোট বাটিতে খানিকটা বেকিং সোডা নিন, সেটাও এই বাক্সে রেখে দিন। চাইলে বেকিং সোডার পাত্রে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল দিয়ে নিতে পারেন। এতে কাপড়ে মিষ্টি গন্ধ হবে। আপনি চাইলে বেকিং সোডা কাপড়ে ছিটিয়ে দিতে পারেন। এতে খুব ভালো কাজ হয়, কিন্তু পরে আবার কাপড় ঝেড়ে বেকিং সোডা পরিষ্কার করতে হবে।
-এবার টি ব্যাগ ও বেকিং সোডা দিয়ে বক্সের মুখ বন্ধ করে রেখে দিন। আর সকালে উঠে দেখুন ম্যাজিক! কাপড় থেকে গন্ধ একেবারে গায়েব! আপনি চাইলে পোশাকটি আরও বেশ কয়েকবার পরতে পারবেন।

আপনাদের জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন WWW.Doctorbd24.com সাইটে।মনে না থাকলে আপনি সাইট আপনার ব্রাউজারে সেভ করে রাখুন।
আর একটা অনরোধ আমাদের পোষ্ট আপনাদের সামান্যতম উপকারে আসলে পোষ্টটি শেয়ার করবেন।
আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোন সমস্যার জন্য এখানে কমেন্ট করে জানান।তাছাড়া অপনারা কোন ধরণের পোষ্ট চান তাও জানাতে ভুলবেন না।ধন্যবাদ